
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০২/০৩/২০২৬ :
মেষ রাশি : আজ এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন, যাতে আপনার লাভ হয়, আজ বুঝে সময় খরচ করুন। অতিরিক্ত ব্যয় সংকোচ করুন এবং সঞ্চয় শুরু করুন। কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেলে সেই সম্পর্ককে ভালো করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিশ্রুতি আজ করবেন না। আপনার সৃজনশীলতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : পরিবারে আজ নানারকম বিষয় নিয়ে বিতর্ক তৈরী হতে পারে, তবে সঙ্গীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এমন কিছু কথা বলবেন না, যা নিয়ে ভবিষ্যতেও কথা উঠতে পারে। পরিবারের কোনো সদস্যকেই অসম্মান করবেন না। কিছু দিন ধরেই আর্থিক সঙ্কট চলতে থাকলেও আজ কোনো না কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। যা আপনাকে খুশি করবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মিথুন রাশি : আজ কাজের প্রবল চাপ থাকবে, কিন্তু আপনি শরীর ও মন দুই দিক থেকেই শক্তিশালী থাকবেন। আর্থিক দিক থেকেও শক্তিশালী থাকবেন। আজ আর্থিক উপার্জনের নানারকম পথ খুলে যাবে। আর্থিক উপার্জন আপনাকে আরও শক্তিশালী করবে। আপনার অনিয়ন্ত্রিত জীবন যাত্রা পরিবারে অশান্তি ডেকে আনতে পারে। তবু আপনার জনপ্রিয়তা কমবে না শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি : আপনি সাহসী, কোনো রকম নেতিবাচক মানসিকতা রাখবেন না। আপনার ইতিবাচক মনোভাব আজ আপনার সব সমস্যার সমাধান করবে। আপনার মৌলিক চিন্তাধারা আজ আপনাকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। ভাগ্যের সহায়তায় পাবেন। বন্ধুরা আজ অনেকেই আপনাকে উৎসাহ যোগাবে। তবে বাড়ির বাইরে সতর্ক থাকুন, কোনো দ্রব্য চুরি হতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
সিংহ রাশি : আজ বাড়ির বয়স্ক কেউ অসুস্থ হতে পারে, তার চিকিৎসার জন্যে প্রভূত অর্থ ব্যয় করতে হতে পারে। সিংহ রাশির বয়স্ক জাতকরা ইতিবাচক মানসিকতার জন্যে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো কাজ করে প্রশংসা অর্জন করবেন। ব্যবসায়ীরা আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। বিবাহিত জীবন সুখের কাটবে। সঙ্গীর ব্যবহারে চমক থাকতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কন্যা রাশি : নিজেকে শান্ত করুন, সবরকম নেশা থেকে নিজেকে দূরে রাখুন। আজ যোগ, জপ ও ধ্যানে নিজেকে আবদ্ধ রাখলে ভালো ফল পাবেন। নিজের ব্যক্তিত্ব ঠিক রাখুন। বাইরের লোকেদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন। কারোর সাথে কোনো বিতর্কে জড়াবেন না।দরকারে আজ নিজেকে একা রাখুন। প্রেম ভাগ্য সুখের। তবে বিবাহিত জীবনে বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : আজ নিজের আবেগকে বাঁধ দিন, আপনার আবেগ সামলে না রাখলে বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। গ্রহ নক্ষত্র যে জায়গায় আছে, তাতে করে আজ অনেকগুলি আর্থিক উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে সেই পথগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : আজ যে কোনো বাচ্ছাদের সাথে সময় কাটান এবং দেখুন কিভাবে আপনার মনের উদ্বেগগুলো মিলিয়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখার পরিবেশ আপনাকেই তৈরী করে নিতে হবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। তবে তাতে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। সঙ্গীর পরিবারের লোকজন আজ কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
ধনু রাশি : আজ আপনি কাউকে কিছু দান করতে পারেন, যা আপনার মনকে প্রসন্ন করে তুলবে। বুঝে বিনিয়োগ করলে বর্তমান ও ভবিষ্যৎ দুই ক্ষেত্রেই লাভজনক হবে। আপনার স্বভাব ও সুন্দর ব্যবহারে আপনার চারপাশের মানুষ খুশি থাকবে। প্রেমের ক্ষেত্র অত্যন্ত ভালো, এই সম্পর্ক স্থায়ী থাকবে। আপনার সৃজনশীল কাজে অন্য কাউকে কৃতিত্ব নিতে দেবেন না। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মকর রাশি : কিছু কিছু ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সাধারণ পর্যায়কেও ছাপিয়ে যায়। এই ধরনের সৃজনশীল চিন্তাভাবনা থেকে আজ আপনি আর্থিক উপার্জন করতে পারেন। সুতরাং সেই পথগুলি নিয়ে আরও গভীরভাবে চিন্তাভাবনা করতে এগিয়ে যান। বাচ্ছাদেকে সময় দিলে ভালো কিন্তু বেশি সময় দিলে ঝামেলায় জড়িইয়ে পড়বেন এবং আপনার সময় নষ্ট হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কুম্ভ রাশি : আজ সারাদিন সতর্ক থাকতে হবে। এমন কোনো বন্ধুর সাথে দেখা করা চলবে না, যে আপনার থেকে ঋণ চাইতে আসতে পারে। এই বন্ধু এর আগেও আপনাকে ঋনের টাকা ফেরত দেয় নি। অন্য কেউ ঘনিষ্ঠ সম্পর্কের দোহাই দিয়ে আপনাকে আক্রমন করতে পারে। আজ তৃতীয় কোনো ব্যক্তি আপনার বিবাহিত জীবনকেও অতিষ্ঠ করে তুলতে সক্রিয় থাকবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : অজানা আশঙ্কাকে নিয়ে বিব্রত থাকবেন না। . নিজেকে ব্যস্ত রাখুন, না হলে এই অজানা আশংকার সাথে লড়াই করতে করতেই হাতের কাছে এসেও সব সুযোগগুলিকে হারিয়ে ফেলবেন। নিজের ইতিবাচক মনোভাবকে আরও শক্তিশালী করে তুলুন। আজ সারাদিন ধরেই আর্থিক লেনদেন চলতে থাকবে এবং দিনান্তে সঞ্চয়ও হবে. পারিবারিক বিতর্কের জন্যে নিজের মনোসংযোগ নষ্ট হতে দেবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
![]()