সরাসরি সংঘর্ষে বেলুচিস্তান কি হাতছাড়া হবে পাকিস্তানের ? উঠছে প্রশ্ন

সরাসরি সংঘর্ষে বেলুচিস্তান কি হাতছাড়া হবে পাকিস্তানের ?

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক]  ইসলামাবাদ, পাকিস্তান, ০১/০৯/২০২৬ : পাকিস্তান বালুচিস্তানে  বিশাল সংঘর্ষ। একাধিক  হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী।

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, কয়েকদিনের অভিযানে এখনও পর্যন্ত ৭৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। জানা গিয়েছে, ২০২৬ সালের ৫ জুলাই থেকেই এই সমন্বিত অভিযানটি শুরু হয়েছিল। এটি একাধারে ‘অপারেশন শাওয়ান’ এবং একই সাথে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো একাধিক অভিযান। অভিযানের সূত্রপাত হয় মাঙ্গি ড্যামের কাছে একটি পুলিশ পোস্টে হামলার পর। ওই হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী নিহত হন এবং ১৮ জন পুলিশকর্মীকে অপহরণ করা হয়েছিল। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।
একই সময়ে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযানের সময় স্থল ও আকাশপথে একাধিক অভিযান চালানো হয়েছে। শুধু ‘অপারেশন শাওয়ান’-এই ৩৯ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।  খুজদারের জেইদি এলাকাতেও একটি পুলিশ স্টেশনে হামলা প্রতিহত করে আট বিদ্রোহীকে হত্যার দাবি করেছে নিরাপত্তাবাহিনী।
তবে বেলুচিস্তানের দুর্গম সংঘাতপূর্ণ এলাকাগুলিতে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন। ফলে নিরাপত্তাবাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে স্বাধীন সূত্রে সম্পূর্ণ যাচাই সম্ভব হয়নি। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে পাকিস্তান সরকারের সংঘাত চলছে।
Share this news article