
দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পেলো না শাসক শিবির
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত,১৮/০৪/২০২৬ : লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ বিল, ভোটের আগেই জোর ঝটকা বিজেপি শিবিরে।
আজ বিজেপির তরফে সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়েছিল। যে বিলে এই আইনের লক্ষ্য ছিল লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা এবং ২০১১ সালের আদমশুমারির তথ্য ব্যবহার করে একটি নতুন সীমানা নির্ধারণ কমিশনের সঙ্গে সংরক্ষণকে যুক্ত করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদদের বিলটির পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন সেই সঙ্গে তিনি সতর্ক করেছিলেন যে এই বিল ব্যর্থ হলে ভবিষ্যতে ‘নারী শক্তি’ তাদের কাছে এই ঘটনার জবাব চাইবে। রাহুল গান্ধীর নেতৃত্বে এবং টিএমসি সহ বিরোধী দলগুলো যুক্তি দিয়েছিল যে বিলটি প্রকৃত অর্থে ক্ষমতায়নের জন্য নয়, বরং নির্বাচনী কাঠামো পরিবর্তনের একটি ‘ছদ্মবেশ’। তারা এটিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়েছিল। ফোনে ইন্ডি জোটের বিরোধীরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে ছিল। রাহুল গান্ধীর সাথে কথা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
২০২৯ সালের নির্বাচনে নারীদের জন্য ৩৩% সংরক্ষণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে আনা ওই সংবিধান সংশোধনী বিল (১৩১তম সংশোধনী, ২০২৬) আজ লোকসভায় পাস হতে ব্যর্থ হয়েছে। বিলটির পক্ষে ২৯৮টি ভোট পড়লেও, এটি পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (৫২৮ ভোটের মধ্যে ৩৫২টি ভোট) অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে।
পরাজয়ের পর সরকার সংশ্লিষ্ট দুটি বিল—সীমানা নির্ধারণ বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল—নিয়ে আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে আর কয়েক দিন পরেই ভোট রয়েছে, এখন দেখার সংসদে বিজেপির এই পরাজয়কে এই রাজ্যে ভোটের প্রচারে অস্ত্র হিসেবে বিরোধীরা ব্যবহার করে কি না !
![]()