আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৫/০২/২০২৬ : প্লে ব্যাক গান ছেড়ে দিলেও যে সব গান গুলি এখনও অসমাপ্ত রয়ে গিয়েছে, তাঁর গাওয়া সেইসব গান মুক্তি পেতে থাকবে বলে জানিয়ে দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।
কিছুদিন আগেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে আর তিনি সিনেমার জন্যে প্লে ব্যাক এসাইন করবেন না। অর্থাৎ আগামী দিনে তিনি আর সিনেমার জন্যে গান গাইবেন না। তাঁর এই সিদ্ধান্তে বহু শ্রোতা হতাশ হয়েছিলেন। অনেকেই তাঁকে অনুরোধ জানিয়েছেন যে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে তিনি যেন এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখেন। সহশিল্পীরা অরিজিত্কে আগামী দিনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ বুঝতে চাইছেন কি কারণে অরিজিৎ সিং সাফল্যের চূড়ায় থেকেও এই ধরণের একটা সিদ্ধান্ত নিলেন, কোন সিস্টেমের প্রতিবাদ করতে চাইলেন তিনি ? এর পর কি ধরণের গান গাইবেন অরিজিৎ ?
দিন কতক আগে অভিনেতা ও পরিচালক আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। আমির চাইছিলেন তাঁর ছেলে জুনেইদের ছবিতে যেন অরিজিৎ গান করেন। তিনি অরিজিত্কে সেই অনুরোধ জানিয়ে এসেছেন। আমির পুত্রের নতুন ছবির নাম ‘এক দিন’।
এরপর অরিজিৎ জানিয়ে দিয়েছেন, যে সব গানের ট্র্যাক এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে, যে সব গান এখনো ষ্টুডিও ফ্লোরে আটকে আছে, সেই সব গানগুলির কাজ দ্রুত শেষ করবেন অরিজিৎ। এক বছর ধরে সেইসব গানগুলি রিলিজ করতে থাকবে। কিন্তু তার পর আর নতুন কোনো সিনেমার গান গাইবেন না অরিরিজিৎ সিং. তিনি বলেছেন, “আগামী দিনে কি রয়েছে তা কি কেউ বলতে পারে !”