
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০১/২০২৫ : আগামী বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে নিজেদের ব্রিগেড ভালো করে সাজিয়ে নিল বঙ্গ বিজেপি।
পশ্চিমবঙ্গের বিজেপি তাদের দপ্তরের কাজের জন্যে এবং সাংগঠনিক পরিচালনার জন্যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার অনুমোদন নিয়ে বতুন স্কোয়াড তৈরি করল। আজ এই খবর পাওয়া গিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ দপ্তর থেকে। এই রাজ্যে বিজেপির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন শমীক ভট্টাচার্য্য। সহ সভাপতি হয়েছেন সঞ্জয় সিং, রাজু ব্যানার্জি, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল , দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ্ টিগ্গা,নিশীথ প্রামানিক, তাপস রায়, অমিতাভ রায়, তনুজা চক্রবর্তী ও প্রবল রাহা।
সাধারণ সম্পাদক হিসেবে স্কোয়াডে থাকছেন জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সৌমিত্র খান, ব্যাপী গোস্বামী ও শশী অগ্নিহোত্রী। সম্পাদক হিসেবে থাকছেন শংকর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পাণ্ডে, অম্লান ভাদুড়ী, মহাদেব সরকার, সাকরভ সরকার, সিন্টু সেনাপতি, শর্বরী মুখার্জি, মোহন শর্মা, বিভা মজুমদার ও সঞ্জয় ভার্মা।
![]()