
আজ খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/১১/২০২৬ : বাঁকুড়া থেকে উত্তরাখণ্ডে গিয়ে বাংলার পাঁচ অভিযাত্রীর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাঁচ অভিযাত্রী বাঁকুড়া থেকে কেদারতাল ট্রেক করতে গিয়েছিলেন, কিন্তু আচমকা আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় কোনো খোঁজ মিলছে না অভিযাত্রীদের।
গন্তব্য ছিল উত্তরাখণ্ডের কেদারতাল, সেইমত অভিযান শুরু হয়ে গিয়েছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী। কিন্তু কেদারতালের কাছাকাছি যেতেই আবহাওয়া খারাপ হতে থাকে। অভিযাত্রী দলটি তুষার ঝড় ও তুষার ধ্বসের সামনে পরে যায় বলে আশংকা করা হচ্ছে। গোটা ঘটনায় নিজের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত ২৫শে অক্টবর ১২ থেকে ১৩ জনের একটি দল কেদারতাল অভিযানে বের হয়। এঁদের ২৯ তারিখেই ফিরে আসার কথা ছিল। এই দলে অভিযাত্রীরা ছাড়াও অভিজ্ঞ গাইড, কুক এবং পোর্টার ছিল। এই দলেই পশ্চিমবঙ্গ থেকে পাঁচ জন অভিযাত্রী ট্রেকিং এ অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই জন মহিলা। এঁদের নাম রিন্টু মন্ডল, উদয় ঘোষ, রতন ঘোষ, তাপস বাউরি এবং মনোজ খাওয়াস। এছাড়াও ওই দলে উত্তরপ্রদেশের কয়েকজন অভিযাত্রীরা ছিলেন।

এই অভিযাত্রীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা দলটাই নিখোঁজ। তাঁরা কেদারতাল বা তার কাছাকাছি জায়গায় পৌঁছাতে পেরেছিলেন কিনা তা জানা যায় নি। পশ্চিমবঙ্গ সরকার দিল্লী ও উত্তরাখণ্ডে উদ্ধারকারী দলের সাথে রাখছে। এসডিআরএফ এবং অন্যান্য অভিজ্ঞ অভিযাত্রীদের নিয়ে ১০ জনের একটি উদ্ধারকারী দল তৈরী করে কেদারতালের পথে কাচি ধাঙ্গ এলাকায় এয়ারলিফট করে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ওই এলাকায় নিখোঁজ অভিযাত্রীদের খুঁজে দেখছেন।

ওই এলাকায় প্রকৃতি এখন ভয়ঙ্কর রকম রুষ্ট হয়ে আছে। সমানে তুষার ঝড় চলছে। দৃশ্যমানতা নেই বললেই চলে। উদ্ধারকারী দল নিখোঁজ অভিযাত্রীদের তাঁবুগুলি দেখতে পেয়েছে। তাদের সামগ্রীগুলি দেখতে পেয়েছে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ঠেলে অকুস্থলে পৌঁছাতে পারে নি। তাই এখনো পর্যন্ত নিখোঁজ অভিযাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায় নি। অভিযাত্রীদের পরিবারগুলি উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সেই পরিবারগুলির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐ পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।







