
আজ খবর, আজকের রাশিফল, ২২/০১০/২০২৬ :
মেষ রাশি : ব্যবসায়ে লাভ বাড়বে, আর্থিক উন্নতি হবে. কিছু সঞ্চয় হবে। সন্তানের জন্যে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা আছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা কোনো পারেন। আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা সাপেক্ষে মানসিক শান্তি পেতে পারেন। কাজের ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হবে না।

বৃষ রাশি : দিনের শুরুটা তেমন ভালো না হলেও দুপুরের পর থেকে নানারকম সুযোগ আসতে থাকবে। আর্থিক দিক থেকেও লাভবান হওয়ার যোগ আছে। পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা আছে, তবে এই বিবাদ বড় সমস্যা তৈরী করবে না। সন্তানের দিক থেকে শান্তি পাবেন। চাকরিক্ষেত্রে শুভ পরিবর্তন।
মিথুন রাশি : দূরের কোনো আত্মীয়ের সাথে সাক্ষাৎ হবে দীর্ঘদিন পর। দুপুরের পর ব্যবসায়ে লাভবান হতে পারেন। কিছু জট খুলে যেতে পারে। যে সমস্যার সমাধান খুঁজছিলেন, সেগুলি নিজে হেকেও সমাধানের পথ দেখাতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা যাচাই করে নেওয়া উচিত হবে।

কর্কট রাশি : ব্যবসায়িক দিক থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। বাহন কেনা হতে পারে, তবে সেক্ষেত্রে নিকট আত্মীয়ের সাহায্য নিতে হতে পারে। সপরিবারে কোনো ধর্মীয় স্থানে বা অনুষ্ঠানে যোগ দিলে মানসিক শান্তি পাবেন। কিছু জটিল কাজ শান্তভাবে সম্পন্ন করে প্রশংসা পাবেন সমাজে।
সিংহ রাশি : ব্যবসার পরিকল্পনা সাকার হতে পারে। বড় দোকানের মালিক হতে পারেন। স্ত্রীর সাহায্যে কোনো সম্পত্তির মালিক হওয়াও আশ্চর্যের নয়। ব্যবসার ক্ষেত্র শুভ হলেও ছোট ব্যবসায়ীদের আর্থিক লাভের জন্যে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন।

কন্যা রাশি : নতুন কাজের সুযোগ লাগানো গেলেও সব কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। বাবার সাহায্যে আর্থিক সমস্যা মিটে যেতে পারে। নতুন কাজে ঝাঁপিয়ে পড়ার জন্যে সহকর্মীদের প্রশংসা পাবেন। নতুন সুযোগগুলিকে সম্পূর্ণ কাজে লাগানোর ব্যাবস্থা করুন। মায়ের শরীর ভালো থাকবে।
তুলা রাশি : কম বয়সীরা আজ কাজের জায়গায় যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে, আজ তাদের সামনে নানারকম সুযোগ আসতে থাকবে। আর্থিক দিক থেকে দিনটা ভালো কাটবে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ভালো দিন। পেশাগত দিক থেকে নতুন সুযোগ আসবে। স্বামী/স্ত্রী একসাথে ভ্রমণে যাবেন না।

বৃশ্চিক রাশি : নিজের কৃতিত্বের জন্যে কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারেন। পড়ুয়াদের পরীক্ষার ফল ভালো হবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। আজ কোনো বিনিয়োগ করবেন না।
ধনু রাশি : জমি সংক্রান্ত আটকে থাকা কাজ এবার এগোতে থাকবে। তবে ব্যবসায়িক দিক থেকে আজ কিছুই করে ওঠা সম্ভব হবে না। আজ নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারবেন না। এর ফলে আজ আর্থিক ক্ষতিও হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারেও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত হবে।

মকর রাশি : ব্যবসায়ে আজ অনেকগুলো সুযোগ আসতে চলেছে, সেই সুযোগ গুলিকে ঠিকভাবে কাজে লাগানো দরকার। এক্ষেত্রে নিজের বুদ্ধি ও দক্ষতার ওপরেই ভরসা রাখুন। ব্যবসার ক্ষেত্রে আনুষঙ্গিক পরিস্থিতি আপনাকে সাহায্য করবে। বাবা বা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।
কুম্ভ রাশি : আজ প্রযুক্তির ব্যবহারে নিজের ব্যবসায়ে উন্নতির যোগ আছে. তবে আজ আর্থিক উন্নতির জন্যে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। পেশাগত দিক থেকেও আজ উন্নতির যোগ আছে. ব্যবসা বা পেশার ক্ষেত্রে প্রচারের আলোয় থাকতে পারবেন। কর্ম হীনের চাকরির যোগ আছে।
মীন রাশি : আজ চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে. প্রশংসাও প্রাপ্য। এক্ষেত্রে নিজের ভাই বা বোনের সহায়তা পাবেন। তাদের সঙ্গে সম্পর্ক সুমধুর হয়ে উঠে পারে। পেশাগত উন্নতির জন্যেও আলোচনা করতে হতে পারে, এক্ষেত্রেও বন্ধুস্থানীয় কারোর সাহায্য পেয়ে যাবেন। আজ ব্যয় বাড়বে।







