
আজ খবর, মুম্বই, মহারাষ্ট্র, ১৯/১০/২০২৬ : মুম্বইয়ে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালনার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে, ধৃতদের কেউই নাবালক নয় বলে জানা গিয়েছে।
রবিবার টাইগার শ্রফ জুহুর কাছে একটি ফুটবল ক্লাব থেকে খেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় অর্থাৎ সন্ধ্যে ৭টা নাগাদ বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে কেউ বা কারা এলোপাথাড়ি গুলি চালিয়ে দিয়েছিল। গুলি সরাসরি টাইগারের গায়ে না লাগলেও গাড়ির চালক জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার পর রবিবার রাত্রেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগার ও তাঁর বাবা জ্যাকি শ্রফের বাড়িতে যান এবং টাইগারের সাথে কথা বলেন।

আজ রাজস্থানের কোটা শহর থেকে রাজস্থান পুলিশ টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা ট্রেনে করে যাচ্ছিলো, সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঐ তিনজনের মধ্যে একজনের বাড়ি হরিয়ানায় এবং বাকি দুই জনের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় কোনো নাবালককে গ্রেপ্তার করা হয় নি।

ধৃত তিন আততায়ীর মধ্যে একজনের নাম রেহান বলে জানা গিয়েছে। রেহান বর্তমানে বিষ্ণই গ্যাঙের সাথে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এরা পুনে – জয়পুর এক্সপ্রেস ট্রেন ধরে যাচ্ছিল, যখন এদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। এদের দিল্লী যাওয়ার পরিকল্পনা ছিল, সেখান থেকে নেপাল হয়ে পালানোর ছক ছিল। কিন্তু তার আগেই এদেরকে ধরে ফেলে পুলিশ।







