বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত, মানলেন হাসিনাও

বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত, মানলেন হাসিনাও

বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত, মানলেন হাসিনাও

আজ খবর, নিজস্ব সংবাদদাতা , নতুন দিল্লী, ভারত, ১৫/১০/২০২৬ :  বাংলাদেশে এখনো যেভাবে সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার এবং নিপিড়ণ চালানো হচ্ছে, তার প্রতিবাদে গর্জে উঠলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা।

new.ad .priyacKenew.ad .pinkisingh

দুর্গাপূজার প্রাক্কালে শেখ হাসিনার এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  শেখ হাসিনা বলেন, “গত বছরেও বাংলাদেশে সংখ্যালঘু মানুষের  ওপর অত্যাচার চালানো হয়েছিল।  মারধর, হুমকি,  মন্ডপ ভেঙে দেওয়া, প্রতিমা নষ্ট করে দেওয়া, মহিলাদের ওপর নির্যাতন সবকিছুই চলেছে নির্দ্বিধায়। এই বছরেও একই ঘটনা ঘটে চলেছে।  দুর্গাপুজোর সময় প্রতিমা ভেঙে দেওয়াও হয়েছে। সংখ্যালঘু মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ”

new.ad .Tantravidya 1new.ad .papu1

শেখ হাসিনার মতে ‘বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া সাঙ্গ হলেও পরিস্থিতি এতটুকুও বদলায় নি। যে পরিস্থিতিতে তাঁকে দেশ ছেড়ে চলে আসতে  হয়েছিল,  বর্তমানে সেই পরিস্থিতিই বিরাজ করছে বাংলাদেশ জুড়ে। সে দেশে  সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো নিরাপত্তা নেই।তাঁরা যে কোনো সময়ে অত্যাচারিত এবং নিপীড়িত হয়ে চলেছেন। তাঁদের সম্পত্তি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। ‘

new.ad .maabargabhimaboutique 1new.ad .makeup

শেখ হাসিনা এর মধ্যেই বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা করেছেন।  বাংলাদেশে তাঁর ইতিমধ্যেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তিনি দেশে ফিরলেই হয়তো তাকে গ্রেফতার করা হতে পারে। সে সব জেনেও দেশে ফিরে যেতে চাইছেন শেখ হাসিনা। তাঁর রাজনৈতিক দল  আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে, তাঁর সংগঠন ভেঙে খান খান হয়ে গেলেও হাসিনা আগামী ডিসেম্বর মাসে নিজের দেশে ফিরে যেতে চান।

new.ad .carbon.cleanad7 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *