
প্রখ্যাত অভিনেতা নানা পাটেকারের জীবনবসান। গোয়ার বাসভবনে মধ্যরাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর।
আজ খবর, নিজস্ব সংবাদাতা, মুম্বই , মহারাষ্ট্র, 08/10/2026 : চলে গেলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ নানা পাটকোরকে তাঁর গোয়ার বাসভবনে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । এখনো পর্যন্ত জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ এই অভিনেতার ।

নানা পাটেকর নিজের জীবনে প্রচুর হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। বহু নাটকে অভিনয় করে বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছেন.তিনি। 1978 সালে তিনি প্রথম ‘গমন’ ছবিতে অভিনয় করেছিলেন. তাঁর অভিনীত ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘যশৱন্ত’ , ‘ওয়েলকাম’ ছবিগুলি বলিউডে দর্শকমনে ছাপ ফেলে গিয়েছে। দীর্ঘদন তিনি নাটকে অভিনয় করেছেন. তিনি তিনটি রাষ্ট্রীয় ফিল্ম ফেয়ার এওয়ার্ড পেয়েছিলেন, এছাড়াওপেয়েছিলেন অসংখ্য সম্মাননা। তিনি পদ্মশ্রী হয়েছিলেন। কার্গিল যুদ্ধের সময় তিনি দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনার পাশে।

গতকাল মধ্যরাত্রে নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে তাঁর গোয়ার বাসভবন ও হাসপাতাল সূত্রে। রাত্রি আড়াইটা নাগাদ তিনি তাঁর এক বন্ধুকে মেসেজ পাঠিয়েছিলেন যে তাঁর শরীর ভালো নেই, সমস্যা হচ্ছে. সেই বন্ধু বৃহস্পতিবার ভোর রাতে নানার বাড়িতে পৌঁছে দেখেন নানা প্রচন্ড ঘামছেন। তিনি দ্রুত নানার কেয়ার টেকারকে এম্বুলেন্সের ব্যবস্থা করতে বলেন. ভোর রাতেই নানাকে মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় সম্পূর্ণ অচেতন ছিলেন নানা পাটেকর।এরপর তাঁকে বেশ কিছুক্ষন সিপিআর দেওয়া ওলেও শেষ পর্যন্ত বাঁচানো যায় নি । চিকিৎসক সালেকর তাঁকে মৃত ঘোষণা করেন ।

মৃত্যুকালে নানা পাটেকারের বয়স হয়েছিল 75 বছর. তিনি রেখে গেলেন তাঁর পুত্র মালাহার পাটকরকে . গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী আছেন নানার , শোকাহত সকলেই। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন করবে মহারাষ্ট্র সরকার। ইতি মধ্যেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন মুম্বাইয়ের অন্যান্য অভিনেতারা এবং মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকা কলাকুশলীরা।




