সাপের কামড় উপেক্ষা করে জীবন্ত চন্দ্রবোড়া নিয়ে হাসপাতালে যুবক

সাপের কামড় উপেক্ষা করে জীবন্ত চন্দ্রবোড়া নিয়ে হাসপাতালে যুবক

 

চিকিৎসার সময় হাসপাতালে চাঞ্চল্য, আশঙ্কাজনক অবস্থায় ক্যানিংয়ে যুবক

 

চন্দ্রবোড়া সাপের কামড়ে আক্রান্ত যুবক
সাপের কামড় উপেক্ষা করে জীবন্ত চন্দ্রবোড়া নিয়ে হাসপাতালে যুবক

আজ খবর (বাংলা ) [রাজ্য] ক্যানিং, পশ্চিমবঙ্গ ১৫/০৯/২০২৬: রাতে হন্তদন্ত হয়ে দুই যুবক শরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজীর। এক যুবকের হাতে একটি প্লাস্টিকের কৌট। কৌটোর মধ্যে জীবন্ত চন্দ্রবোড়া সাপ!হাসপাতালে থাকা ডাক্তার,নার্স সহ রোগীর আত্মীয় পরিজনরা ভীড় জমিয়েছেন ঘটনা জানার জন্য। ততক্ষণে অবশ্য হাসপাতালের কর্তব্য ডাক্তার ও নার্সরা বুঝে গিয়েছেন দুই যুবকের মধ্যে কেউ একজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। জিঞ্জাসা করেই তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন।সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস ১০ ভায়াল দেওয়া হয় আক্রান্ত যুবককে।

WhatsApp Image 2026 09 15 at 12.23.09

 

 

পরিস্থিতি খারাপ পর্যায়ে যেতেই ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা আক্রান্ত যুবক কে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে ওই যুবক আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

joyeeta das ad
স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর পঞ্চায়েতের বনমালিপুর গ্রামের বাসিন্দা যুবক আরাবুল সরদার।গত রাতে ঘুটিয়ারীশরীফ থেকে হেঁটে বাড়িতে ফিরছিল। সেই সময় রাতের অন্ধকারে ওই যুবকের ডান পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়।সাপের কামড়ে চিৎকার করে ওঠে আরাবুল। সাথে থাকা ওই যুবকের সঙ্গী সরিয়ত আলি লস্কর টর্চ জ্বালে।দেখতে পায় একটি চন্দ্রবোড়া সাপ দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে।একটি ঢিল ছুড়ে মারে। ঢিলের আঘাতে জখম হয় সাপ। তড়িঘড়ি জীবন্ত সাপটি ধরে একটি কৌটোয় ভরে ফেলে।জীবন্ত সাপ আর আক্রান্ত সঙ্গীকে নিয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাজীর হয়। এরপর চিকিৎসকরা ওই যুবকের চিকিৎসা শুরু করেন।

tata tea

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *