শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও লাউঞ্জ

শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও লাউঞ্জ

 

৩০০ টাকায় ১২ ঘণ্টার ডরমিটরি, শিলিগুড়ি জংশনে নতুন যাত্রী পরিষেবা

 

শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে নতুন ডরমিটরি ও ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন
শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও লাউঞ্জ

 

আজ খবর (বাংলা) [রাজ্য]   শিলিগুড়ি , পশ্চিমবঙ্গ ১৪/০৯/২০২৬: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য পৃথক ডরমিটরি উদ্বোধন করা হল। যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ডরমিটরি পরিষেবা চালু হওয়ায় দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

add simla manali

এদিন ১৪টি বেড বিশিষ্ট জেন্টস ডরমিটরি, ৬টি বেড বিশিষ্ট লেডিস ডরমিটরি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪টি বেড বিশিষ্ট স্টাফ ডরমিটরি উদ্বোধন করা হয়। সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি বুক করা যাবে। বাস টার্মিনাসে এসেই এই পরিষেবা বুক করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

WhatsApp Image 2026 09 11 at 17.53.54

পাশাপাশি এদিন ২৯টি থ্রি-সিটার সোফা নিয়ে তৈরি নতুন ওয়েটিং লাউঞ্জও উদ্বোধন করা হয়। সেখানে যাত্রীদের জন্য একাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে টেলিভিশন এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট। পাশাপাশি ভিআইপি লাউঞ্জও চালু করা হয়েছে। সেখানে ২০ টাকা প্রতি ঘণ্টায় বসার সুবিধা পাবেন যাত্রীরা। খুব শীঘ্রই উদ্বোধন হওয়া এই লাউঞ্জগুলির কয়েকটিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, শিলিগুড়ির এই বাস টার্মিনাস বহু পুরনো। দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের পক্ষ থেকে একাধিক দাবি জানানো হয়েছে। সব দাবি এখনই পূরণ করা সম্ভব না হলেও পুজোর আগে কিছু দাবি পূরণের কাজ শুরু হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য ১৪টি পুরুষ ও ৬টি মহিলা বেডের ডরমিটরি চালু করা হল। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য এই পরিষেবা ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

tata tea

এদিকে পুজো উপলক্ষে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। এই পরিষেবায় এসি ও নন-এসি—দুই ধরনের বাস থাকবে। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর পাশাপাশি যাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখা হবে। পুজোর আগে ডরমিটরি, ওয়েটিং লাউঞ্জ এবং পুজো পরিক্রমার মতো একাধিক পরিষেবা চালু হওয়ায় শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে যাত্রী পরিষেবার মান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Screenshot 2026 08 27 114857

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *