গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের সামনে ধস

আজ খবর (বাংলা) [রাজ্য] গঙ্গাসাগর , পশ্চিমবঙ্গ ১৩ /০৯ /২০২৬ :
অমাবস্যার ভরা কটালে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্র তট ও নদীবাঁধের ধস। উদ্বেগ ক্রমশ বাড়ছে। জরুরী ভিত্তিতে সাত সকালে কাজের উদ্যোগ, বিভিন্ন সময়ে কাজ নিম্নমানের হয় অভিযোগ তুলে খুপ বিজেপির,প্রস্তুতকারী সমার্থক সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন।

youtube link : https://youtu.be/x32WrypVwZw?si=hjp7WAb5o1o2JoGZ
ইতিমধ্যে সাত সকালের পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র তট ও নদীবাঁধ পরিদর্শন এলেন ইরিগেশন (সেচ) দপ্তরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

দীর্ঘদিন ধরেই সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে কপিলমুনি মন্দির সংলগ্ন উপকূলবর্তী এলাকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রতিটি জোয়ারে উত্তাল ঢেউ নদীবাঁধ ও সমুদ্রতটকে আরও দুর্বল করে তুলছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।



