আজ মোদি-পুতিন, কাল জিনপিং—BRICS ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা

আজ মোদি-পুতিন, কাল জিনপিং—BRICS ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা

আজ পুতিন, কাল জিনপিং—দিল্লিতে মোদির ‘মেগা’ বৈঠক

 

মোদি-পুতিন বৈঠক, BRICS Summit 2026
আজ মোদি-পুতিন, কাল জিনপিং—BRICS ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা

 

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুক্রবার ভোরে ভারতে পৌঁছেছেন। ২০২৬ সালের BRICS শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা, বিনিয়োগ, ওষুধশিল্প এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে জানিয়েছিলেন, ভারত ও রাশিয়া ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণ নিয়েও আলোচনা করছে। পাশাপাশি রাশিয়া ভারতের জন্য বাকি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ সম্পূর্ণ করা এবং প্রস্তাবিত Su-57 যুদ্ধবিমান সরবরাহের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে।

WhatsApp Image 2026 09 10 at 13.16.22

পুতিনের সঙ্গে রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ভারতে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বাইরে অনুষ্ঠিত কোনও BRICS সম্মেলনে এই প্রথম পুতিন সশরীরে যোগ দিচ্ছেন। ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে BRICS শীর্ষ সম্মেলন ২০২৬-এর আয়োজন করছে। ইরান ও ইউক্রেনের যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বদলে যাওয়া বিশ্ব রাজনীতির আবহে এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

WhatsApp Image 2026 09 09 at 18.28.42

সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং

পুতিনের সঙ্গে মোদির বৈঠকের পাশাপাশি BRICS সম্মেলনে বিশেষ নজর রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরকে ঘিরে। সাত বছর পর ভারতে আসছেন শি। চীন নিশ্চিত করেছে, ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন। শনিবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ শি জিনপিংয়ের দিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। ভারত-চিন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উঠে আসতে পারে।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55

BRICS সম্মেলনে একাধিক রাষ্ট্রনেতা

পুতিন ও শি জিনপিং ছাড়াও BRICS সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04

এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা সম্মেলনে যোগ দেবেন।

WhatsApp Image 2026 09 08 at 11.17.31

মোদি-পুতিন এবং মোদি-জিনপিং বৈঠকসহ BRICS সম্মেলন ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার দিকে এখন আন্তর্জাতিক মহলের নজর।

WhatsApp Image 2026 09 08 at 11.42.53

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *