কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বাড়তি নিরাপত্তা ও পুষ্পবর্ষণ

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বাড়তি নিরাপত্তা ও পুষ্পবর্ষণ

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ নিরাপত্তা, ওয়াচটাওয়ার ও সিসিটিভির ব্যবস্থা

 

তারাপীঠে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ নিরাপত্তা, ওয়াচটাওয়ার ও সিসিটিভির ব্যবস্থা

 

আজ খবর ( বাংলা ) [ রাজ্য ] তারাপীঠ, পশ্চিমবঙ্গ ১০ / ০৯ / ২০২৬ ঃ  সমস্ত ভক্ত মণ্ডলীকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি মা তারার কাছে প্রার্থনা করব। সমস্ত ভক্ত মন্ডলী আমাদের রাজ্যে শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও যারা এসেছেন তাদের সকলের উপরে মা তারার আশীর্বাদ বর্ষিত হোক।

WhatsApp Image 2026 09 10 at 13.17.17

আমরা মা তারার আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সুখ সমৃদ্ধি, শান্তি প্রগতি প্রতিষ্ঠিত করতে পারি। এই প্রার্থনা আমার থাকবে। এবারের তারাপীঠের কৌশিকী অমাবস্যা কে কেন্দ্র করে প্রস্তুতি সভায় আমি নিজে অংশগ্রহণ করেছি। প্রশাসন অংশগ্রহণ করেছে। জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। আমরা এবারে ওয়াচটাওয়ার। সিসিটিভি। অতিরিক্ত বাস এবং ট্রেনের ব্যবস্থা। পার্কিংয়ের ব্যবস্থা। অগ্নিনির্বাপক ব্যবস্থা।

WhatsApp Image 2026 09 10 at 13.16.22

প্রাথমিক স্বাস্থ্য শিবির এবং তারাপীঠ এবং মা তারার যে ঐতিহ্য পরম্পরা তুলে ধরার জন্য প্রয়াস নেওয়া হয়েছে, আমি আশা করব বীরভূম জেলা প্রশাসনের নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতায় বিশেষ করে পুলিশ, স্বাস্থ্য দপ্তর, ফায়ার ব্রিগেড, স্থানীয় তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ, রামপুরহাট পুরসভা, স্থানীয় বিধায়ক সকলের সহযোগিতায় এবারে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় যে সুবৃহৎ। আস্থার কর্মসূচি সুন্দর ভাবে প্রাণবন্ত হবে।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55

ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি এবং আস্থার এই মহোৎসব অত্যন্ত সফল হবে। এক সুন্দর, মধুময় এবং সুখকর অভিজ্ঞতা নিয়ে আপনারা ফিরবেন। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার থেকেও পুষ্প বর্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভারতীয় সংস্কৃতি বাঙালির ঐতিহ্য।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04

সনাতন সংস্কৃতি বজায় রেখে এবারের কৌশিকী অমাবস্যা অত্যন্ত সুন্দরভাবে পালিত হোক। সকলের সহযোগিতায় এই প্রার্থনা মায়ের কাছে করছি। সবাই ভালো থাকবেন। জয় মাতারা। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।

tata tea

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *