সুন্দরবনে বাঘের হামলায় ব্রেন ডেথ আজিজ, অঙ্গদানে পরিবারের সম্মতি

সুন্দরবনে বাঘের হামলায় ব্রেন ডেথ আজিজ, অঙ্গদানে পরিবারের সম্মতি

বাঘের হামলায় ব্রেন ডেথ আজিজ মোল্লার, অঙ্গদানে সম্মতি পরিবারের

 

সুন্দরবনে বাঘের হামলায় আহত মৎস্যজীবী আজিজ মোল্লা
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলা, ব্রেন ডেথ আজিজের; অঙ্গদানে পরিবারের সম্মতি

 

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৎস্যজীবী আজিজ মোল্লা। কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে প্রিয়জনকে হারানোর গভীর শোকের মধ্যেও মানবিক সিদ্ধান্ত নিল তাঁর পরিবার। আজিজের অঙ্গদানে সম্মতি দিয়েছেন পরিবারের সদস্যরা।

WhatsApp Image 2026 09 09 at 18.28.42
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর ৫-৬ জন সঙ্গীর সঙ্গে ট্রলারে করে সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন ৩২ বছরের আজিজ। জাল নামিয়ে মাছ ধরার সময় আচমকাই একটি রয়্যাল বেঙ্গল টাইগার হামলা চালায় বলে পরিবারের দাবি।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04
বাঘটি আজিজকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ট্রলারে থাকা তাঁর সঙ্গীরা তৎপর হয়ে ওঠেন। তাঁদের চেষ্টাতেই কোনওরকমে বাঘের কবল থেকে আজিজকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পান তিনি।
প্রথমে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। সেখানে মেডিক্যাল বোর্ড গঠন করে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকরাও চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55
দু’দিন ধরে একাধিক পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের পরও শেষরক্ষা হয়নি। শুক্রবার চিকিৎসকরা পরিবারকে জানান, আজিজের ব্রেন ডেথ হয়েছে। এরপরই পরিবারের সদস্যদের কাছে অঙ্গদানের প্রস্তাব দেন চিকিৎসকরা।
প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সামলেও অন্যের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন আজিজের পরিবারের সদস্যরা। অঙ্গদানে সম্মতি দেন তাঁরা। সোমবার অঙ্গদানের প্রয়োজনীয় নিয়মকানুন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, আজিজের কোন কোন অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা সম্ভব।

Dr. B Monal Ad
সুন্দরবনের জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হয়েছিলেন আজিজ মোল্লা। শেষ পর্যন্ত নিজের জীবন রক্ষা করা সম্ভব না হলেও তাঁর অঙ্গদান হয়তো নতুন জীবন দিতে পারে একাধিক মুমূর্ষু মানুষকে।
শোকের মুহূর্তেও পরিবারের এই সিদ্ধান্ত শুধু অঙ্গদানের নজির নয়, মানবিকতা ও পরোপকারেরও এক অনন্য দৃষ্টান্ত।

joyeeta das ad

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *