পশ্চিমবঙ্গ নিউজ ঃ পিয়ারাপুরে দুই গাড়িচালকের বচসা থেকে মারপিট

হুগলির পিয়ারাপুর দিল্লি রোডের পাশে সুপার এগ্রো ইন্ডিয়া কারখানার ভিতরে দুই গাড়ির চালকের মধ্যে মারপিট। দুজনেই বিহারের বাসিন্দা। শৈলেন কুমার, অনিল যাদবের মধ্যে বচসা থেকে হাতাহাতি৷
গুরুতর আহত হয় অনিল যাদব৷ খবর পেয়ে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় অনিল যাদবকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
শৈলেন কুমাকে আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ৷



