পশ্চিমবঙ্গ নিউজ ঃ নাদিমুল হকের বাড়ি ও ‘আখবার-ই-মাশরিক’ অফিসে ইডি অভিযান

আজ খবর (বাংলা) [রাজ্য] পশ্চিমবঙ্গ ঃ ১২ নম্বর দরগা রোড। আখবার ই মাসরিক এর অফিস এবং বসতবাড়ি। তৃণমূল সাংসদ নাদিমুল হককে টার্গেট করে ইডি অভিযান। সাংসদের দিল্লির বাড়ির পাশাপাশি কলকাতার এই ঠিকানা-সহ একাধিক ঠিকানায় দিল্লির ইডি টিমের অভিযান। কাগজের সম্পাদকীয় কলমে সাম্প্রদায়িক উস্কানি এবং সংবাদপত্রের অ্যাকাউন্ট থেকে প্রচুর আপত্তিকর লেনদেনের অভিযোগ। ২০১২ সালের ৩ এপ্রিল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা তাঁর প্রকাশনার সম্পাদকীয় কলমে।

একাধিকবার উস্কানিমূলক সম্পাদকীয় কলামের পাশাপাশি অফিসের অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় টাকার সন্দেহজনক লেনদেন। খাতায়-কলমে সেটি অফিসের লেনদেন বলে বর্ণিত, অথচ অফিসের বার্ষিক অডিট রিপোর্টে যার কোনও উল্লেখ নেই। বিভিন্ন জায়গায় ফলস ডিপোজিট করে রেখেছে। নামে-বেনামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, যার মাধ্যম দিয়ে ট্রানজাকশন হত ।




