বারুইপুরে পঞ্চম বর্ষে নতুন ভোরের জগদ্ধাত্রী পুজো

বারুইপুরে পঞ্চম বর্ষে নতুন ভোরের জগদ্ধাত্রী পুজো

 

বারুইপুরে পঞ্চম বর্ষে নতুন ভোরের জগদ্ধাত্রী পুজো
বারুইপুরে পঞ্চম বর্ষে নতুন ভোরের জগদ্ধাত্রী পুজো

 

 

আজ খবর (বাংলা) [রাজ্য] চন্দননগর, পশ্চিমবঙ্গ ০৫/০৯/২০২৬ : বারুইপুরে পঞ্চম বর্ষে পদার্পন,কাঠামো পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হলো নতুন ভোরের জগদ্ধাত্রী পূজার । চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও আলোর রোশনাইকে টেক্কা দেওয়ার লক্ষ্যে এবারও প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। শুভ কাঠামো পূজার মধ্য দিয়ে পঞ্চম বর্ষের জগদ্ধাত্রী আরাধনার আনুষ্ঠানিক সূচনা করল বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

 

বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ঢাকের বোলে এদিন বাঁশের কাঠামোয় সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবী জগদ্ধাত্রীকে আহ্বান জানানো হয়। এই কাঠামোকেই আগামী দিনে মৃৎশিল্পীর নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রতিমার রূপ দেওয়া হবে । নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সজল মিত্রের উদ্যোগে চার বছর আগে যে ছোট্ট প্রয়াস শুরু হয়েছিল, তা আজ বারুইপুরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। শুধু পুজো আয়োজন নয়, সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গেও যুক্ত রয়েছে এই সংগঠন। দুর্গাপুজোর সময় টানা পাঁচ দিন মাত্র এক টাকায় অন্নদানের মতো উদ্যোগও ইতিমধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে।

জগদ্ধাত্রী পুজোতেও প্রতি বছর নান্দনিক মণ্ডপসজ্জা, আলোর ব্যবহার এবং বিশেষ ভাবনার মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করে আসছে নতুন ভোর। উদ্যোক্তাদের দাবি, পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্র পালের হাতে নির্মিত প্রতিমাও পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ। পঞ্চম বর্ষে এবার আয়োজন আরও বড় করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। থাকবে বিশেষ থিম, নজরকাড়া মণ্ডপসজ্জা এবং আলোর চমক। উদ্যোক্তাদের কথায়, গত চার বছরের সাফল্যকে ছাপিয়ে এবারের জগদ্ধাত্রী পুজোকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি চলছে। কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই বারুইপুরবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। পুজোর দিনগুলিতে নতুন ভোরের জগদ্ধাত্রী আরাধনা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *