
আজ খবর ( বাংলা ) বৈদ্যবাটী ,পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৬ :চায়না সুতোর মারণ ফাঁদে বৈদ্যবাটির যুবক। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো চল রয়েছে বাংলায়। তবে সময়ের অগ্রগতির সাথে সাথেই সুতো তো এসছে পরিবর্তন। আগে সুতির সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো মানুষ তবে পরিবর্তনের যুগে মাঞ্জা সুতো এখন অতীত নাইলন সুতোর চল বেড়েছে। ফলে এখন মাঞ্জা সুতো পাওয়াও দুষ্কর। নাইলন সুতোতেই সকলে ঘুড়ি ওড়াচ্ছে।

আর এই নাইলন সুতোতেই তৈরি হয়েছে মারন ফাঁদ। যত্রতত্র আটকে থাকছে অদৃশ্য এই নাইলন সুতো। রাস্তা থেকে বাইক ও সাইকেল আরোহীদের সেই সুতোর জালেই ফাঁসতে হচ্ছে। যেমনটা হয়েছে বৈদ্যবাটিতে। বৈদ্যবাটির বাসিন্দা সমীরণ দে কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই নাইলন সুতো পেচিয়ে তার গলায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সেখানে পড়ে যান তিনি। আঘাত লাগে গলায় সেই সুতো ছাড়াতে গিয়ে হাতও কেটে যায়।প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফেরে। সমিরনের কথায় তিনি এখনো আতঙ্কগ্রস্ত।




