news-details
রাজনীতি

সোনার বাংলায়পরিবর্তন হয়েছে শুধু দিদির পরিবারে : নির্মলা সীতারামন

দলীয় প্রচারে এসে ঝাড়গ্রাম থেকে মমতার উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি গতকাল বলেন,"দিদি বাংলায় পরিবর্তন আঁতে চেয়েছিলেন। হ্যাঁ সেই পরিবর্তন এসেছে, তবে তা শুধু তাঁর পরিবারে। দিদির পরিবারের সদস্যরা বিদেশ থেকে সোনা আনছেন। তাঁকে কাস্টমস অফিসারেরা ধরতে গেলে দিদির সিন্ডিকেট বাহিনী পুলিশের উর্দি পরে সেখানে গিয়ে তাঁদের ছড়িয়ে নিয়ে আসে। এই হল দিদির সোনার বাঙলা।

news-details

নির্মলা বলেন,"একটা সময় ছিল যখন এখানে বাম দল ও মাওবাদীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করত। কিন্তু সব কিছুকেই ছাপিয়ে গেছে দিদির সিন্ডিকেট বাহিনীর অত্যাচার। দিদি ঝাড়গ্রামে এলে আপনারা প্রশ্ন করুন গত আট বছরে তিনি কি উন্নয়ন করেছেন ? হাসপাতালে পরিষেবা পাওয়া যায় না অথচ উনি কেন্দ্রের আযুস্মান ভারত প্রকল্প এখানে বন্ধ করে রেখেছেন। ওনার কথা শুনে আর যে দূ'একটি রাজ্য এই প্রকল্প বন্ধ করেছে, তারা এখন পস্তাচ্ছে। এই দিদিই আপনাদের উন্নয়ন বিরোধী।

শ্রীলন্কায় বিস্ফোরন ছিল ক্রাইস্ট চার্চের প্রতিশোধ !

You can share this post!

Leave Comments