news-details
রাজনীতি

গুরুদেবের শান্তিনিকেতন অশান্ত করেছে ওরা : মোদি

তৃতীয় দফার ভোট হয়ে গিয়েছে এবার চতুর্থ দফার ভোট প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক  দলের। আজ পশ্চিমবঙ্গে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি । তাঁর প্রথম জনসভা সম্পন্ন হল বীরভূমের ইলামবাজারে এর পর তিনি চলে যাবেন রানাঘাটের জনসভায়। আজকে ইলামবাজার জনসভায় ছিল উপছে পরা ভীড় আর তা দেখে মোদি মন্তব্য করেন," ভীড় দেখেই বুঝতে পারছি পশ্চিম বাংলায় কি হাতে চলেছে। সিংহাসন হারানোর ভয় পাচ্ছেন দিদি। আর গতকাল ভোটের দিনে এ রাজ্যে জা কিছু হয়েছে তা একরকম হতাশার ফল"।

news-details

ইলামবাজারের জনসভায় মোদি প্রথম থেকেই তৃণমূলকে আক্রমণ করে গেছেন। তি নি বলেন,"দিদির কাছে গুন্ডা তন্ত্রের শক্তি থাকলে আমাদের কাছে আছে লোক তন্ত্রের শক্তি। আপনাদের আশ্বাস দিচ্ছি তৃণমূলের গুন্ডাদের থেকে আপনাদের বাঁচাব। 23 মে তারিখ থেকেই তৃণমূলের কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। 23মে ফের একবার মোদি সরকার। অনুপ্রবেশ আর দাদাগিরিতে তৃণমূল টপ গিয়ার দিয়েছে আর উন্নয়নে লাগিয়েছে স্পিড ব্রেক। "

মোদি মনে করিয়ে দেন," কম দামে রেশন আর গর্ভবতী মহিলাদের জন্য ভর্তুকি দিল্লী থেকে পাঠানো হয়। আযুস্মান ভারত প্রকল্পে যেখানে গোটা ভারতের মানুষ সাহায্য পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গকে বঞ্চিত রেখেছেন মমতা ব্যানার্জি।" এরপর তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রসঙ্গ টেনে মোদি বলেন," বিদেশে কাজ করতে যাই। আমার এতগুলো বিদেশ যাত্রা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই মুহুর্তে বিশ্বে ভারতের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এখন অনেক বিদেশি ভারতে বেড়াতে আসছেন। আমার অনুরোধে আবু ধাবি 800 ভারতীয় বন্দীকে মুক্ত করেছে। হজ যাত্রীদের জন্যে 2 লক্ষ কোটা বাড়িয়ে দিয়েছে। গত 20 তারিখ আবু ধাবিতে মন্দির তৈরি হয়েছে। ভারতের শক্তি ও গুরুত্ব অনেকটাই বেড়েছে বিশ্বের সামনে। যে  কংগ্রেসকে দিদি সমর্থন করেন, সেই দল সন্ত্রাসবাদীদের সামনে কান্নাকাটি করে। সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়তে পারে আপনাদের এক একটা ভোট। আপনারা মোদিকে বাধ্য করুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে।"

You can share this post!

Leave Comments