মুর্শিদাবাদে 96 % বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এবারের লোকসভা ভোটের প্রথম বলি মুর্শিদাবাদের রানিতলা বালিগ্রাম এলাকায়। মৃতের নাম পিয়ারুল আবুল কালাম। ছেলের সাথে ভোট দিতে এসে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই তৃণমূল ও কংগ্রেসের মারামারির মধ্যে পড়ে যান তাঁরা। উন্মত্ত হামলাকারীরা বাঁশ দিয়ে পিটিয়ে মারে পিয়ারুলকে।
পিযারুলের ছেলে থাকেন কেরালায়। ভোট উপলক্ষে এ রাজ্যে ফিরে আসেন তিনি। আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকেই নানারকম বিশৃন্খলার খবর আসছিল। ডোমকলের টিকটিকি পাড়ায় সকালে ব্যাপক বোমাবাজি হয়েছে। রানিতলা জায়গাটিতেও অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। পিয়ারুল ছেলেকে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখনই কংগ্রেস ও তৃণমূলের সমর্থকেরা নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়েন। পিয়ারুলের ওপরে হামলা কারীরা বাঁশ দিয়ে আক্রমণ করে। পিয়ারুলের ছেলেকেও ব্যাপক মারধর করা হয়েছে। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
Leave Comments