www.aajkhabor.in

এসআইআর শুনানি : সুপ্রীম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতাকে আজ আইনজীবীর ভূমিকাতেও দেখা যেতে পারে 

 
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০২/২০২৬ :  আজ সুপ্রীম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত থাকতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন।
নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বিস্তর অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়া পদ্ধতিগতভাবে ত্রুটিযুক্ত এবং এই প্রক্রিয়ার চাপে ব্লক লেভেল অফিসার এবং নাগরিকরা আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।  এসআইআর  এর নানারকম পদ্ধতিগত ভুল ত্রুটি নিয়ে সরব হয়েছে তৃণমূল। মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতেও। তারই শুনানি রয়েছে আজ। সেই শুনানিতে অংশ গ্রহণ করতে সুপ্রিম কোর্টে  পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মমতা সুপ্রীম কোর্টের দিকে রওনা  হয়েছেন। এসআইআর নিয়ে শুনানিতে আজ তিনি একজন আইনজীবী হিসেবেও সওয়াল জবাব করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। গত সোমবার মমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক জ্ঞানের কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি সেদিন অভিযোগ করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে হুমকি দিয়েছিলেন, যার পতিবাদ করতে সেদিন তিনি টেবিল চাপড়ে নিজের দাবী জানিয়ে এসেছিলেন।
নির্বাচন কমিশন অবশ্য তাঁর এই দাবীকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, যে উনি (মমতা) মিথ্যা বলছেন, উনি সেদিন চিফ ইলেকশন কমিশনারের সাথে অভব্য আচরণ করেছিলেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 04/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has reached the Supreme Court in New Delhi to attend the hearing of the SIR (Special Intensive Revision) case related to the voter list revision process in the state. The Election Commission is currently conducting an intensive revision of the electoral rolls in West Bengal, which has been strongly opposed by the Trinamool Congress. The party has alleged that the SIR process is procedurally flawed and has caused extreme mental pressure on block-level officers and citizens, allegedly leading to suicides. These alleged irregularities have been challenged in the Supreme Court, and the hearing is scheduled for today. Mamata Banerjee left from Abhishek Banerjee’s residence in Delhi and may personally argue in court as a lawyer. Earlier, she had accused the Chief Election Commissioner of threatening her, a claim denied by the Election Commission.

Loading

ওদের ড্রামা ধরা পড়ে গেছে :শুভেন্দু অধিকারী

ওদের ড্রামা ধরা পড়ে  গেছে :শুভেন্দু অধিকারী

এক ঘণ্টা সময় ধরে চারটি বিষয় নিয়ে কথা বলেছিই রাজ্যপালের সাথে : শুভেন্দু 

 

আজ খবর (বাংলা)  [রাজনীতি] , কলকাতা,পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি চারটি বিষয় নিয়ে কথা বলেছেন  রাজ্যপালের সাথে।

২৯ জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে ২তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি বললেন ৬ তারিখের আগে দেখা করতে পারবেন না। মুখ্য সচিবকে বলতে চেয়েছিলাম তাঁর  আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে। রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভন্ডুল করা। এই ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন এখন অনেক নতুনত্ব এনেছে। পরশুদিন এমওদের আক্রমণ করেন।  কোনও কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছে।  তৃনমুলের বক্তব্য অনুযায়ী এআরওরা  মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলেই বিশিষ্ট মানুষদের এসআইআরের শুনানির নামে বিরক্ত করতে হয়েছে।
মমতা বনাম দিল্লি পুলিস প্রসঙ্গে বলতে গিয়ে  শুভেন্দু অধিকারী বলেন :
“আমি দিল্লি পুলিসকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে, ওই জায়গা হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিস তিনবারের মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে সরে গেছে। ওরা পুরো ড্রামা করছে।আমরা এর পালটা প্রতিবাদ প্রতিরোধ করবো। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার।”
এসআইআরকে কেন্দ্র করে মৃত্যুর দায় কমিশনের বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবী তুলছেন, সেপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন :
“সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের।  স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেবো না। বলছে রাতের শাড়ি পড়ে এসেছে, এদিকে বাক্সের ডাব্বাটা আনতে পারলেন।”
বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন :
“বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করবো। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র ১ঘন্টা আলোচনা, ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিনত হয়েছে।”
Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 02/02/2026 : After meeting the Governor at Raj Bhavan, West Bengal Leader of the Opposition Suvendu Adhikari said he discussed four key issues for over an hour. He alleged that the state government and Chief Minister Mamata Banerjee were attempting to disrupt the Special Intensive Revision (SIR) of voter lists and accused officials of creating chaos. Adhikari claimed the Election Commission has introduced reforms for transparency and insisted that elections should not be held without a clean voter list. Commenting on the Mamata Banerjee–Delhi Police issue, he thanked Delhi Police for maintaining security and called the incident a “drama.” He further said the Chief Minister was responsible for deaths linked to SIR and criticised limited discussion time on the issue in the Assembly.

Loading

বিজেপি বিধায়কের স্ত্রীকে এসআইআর শুনানীর নোটিশ

বিজেপি-বিধায়কের-স্ত্রীকে-এসআইআর-শুনানীর-নোটিশ

এটা এসআইআর প্রক্রিয়ার ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় : তৃণমূল 

আজ খবর (বাংলা) [রাজনীতি] খানাকুল, হুগলী, ২৩/০১/২০২৬ :   SIR নোটিশ  দেওয়া হয়েছে বিজেপি বিধায়কের স্ত্রীকে! খানাকুলে স্ত্রীকে নিয়ে বিডিও অফিসে হাজির সুশান্ত ঘোষ।

এবার এসআইআর (SIR) শুনানিতে নোটিশ পেলেন বিজেপি বিধায়কের স্ত্রী। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষকে শুনানিতে ডাকা হয়েছে বলে খানাকুল ২ নম্বর বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে।

নোটিশ পাওয়ার পরই বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি খানাকুল ২ নম্বর বিডিও অফিসে হাজির হন বিধায়ক সুশান্ত ঘোষ। সেখানে এস আই আর–এর ফর্ম ফিলাপ করেন অর্চনা ঘোষ।

bjp-netar-stree-archna-ghoshke-shunaeer-notice

শুনানি শেষে সুশান্ত ঘোষ বলেন, “আজ আমার স্ত্রী এস আই আর ফর্ম ফিলাপ করলেন। তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে যে বিজেপি বেছে বেছে বিরোধীদের নাম এস আই আর–এ পাঠাচ্ছে। আজ সেটা ভুল প্রমাণিত হল। আবার এটাও প্রমাণ হল যে বিরোধীদের নামও শুনানিতে আসছে। নির্বাচন কমিশন সংবিধান মেনেই নিজের কাজ করছে।”

তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর থামেনি। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এটি বিজেপির “ড্যামেজ কন্ট্রোল”-এর অংশ এবং রাজনৈতিক কৌশল মাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এস আই আর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে।


 

Loading

আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে জিতল, কে হারল : দিলীপ

পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির উত্তাপ বেড়ে চলেছে।  রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির চাল আর পাল্টা চাল দেওয়ার খেলা চলছে 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০১/২০২৬ :  রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের যে কাজ নির্বাচন কমিশন করে চলেছে, সেই কাজে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, “ভোটার তালিকা নিবিড় সংরক্ষণের কাজ হওয়া উচিত  নির্ভুল ও পরিষ্কার। যাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত, তাদের নাম থাকুক আর যাদের উচিত নয়, তাদের নাম বাদ  যাক। কিন্তু তৃণমূল কংগ্রেস বার বার আইনি চ্যালেঞ্জ ও কর্মকর্তাদের হুমকি দিয়ে কমিশনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে।”

এদিকে সুপ্রীম কোর্ট  নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে ‘যৌক্তিক অসঙ্গতি’ থাকার কারনে যাদের নাম বাদ  যাচ্ছে তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে টাঙ্গিয়ে দিতে।  শুধু তাই নয়, এবার থেকে শুনানির ক্ষেত্রে যে কেউ অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে  পারবে  এবং এবার থেকে বিএলএ  অর্থাৎ  ব্লক লেভেল এজেন্টরাও শুনানিতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে ঐ  নির্দেশে।

সুপ্রীম কোর্টের ঐ  নির্দেশকে তৃণমূল কংগ্রেস তাদের একরকম নৈতিক জয় হিসেবেই দেখছে, কেননা এই দাবীগুলি তৃণমূল কংগ্রেসই  জানিয়ে এসেছিল। গতকাল বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নির্দেশের ফলে বিজেপির হার হয়েছে।” অভিষেকের এই বক্তব্যকে নস্যাৎ করে দিলীপ ঘোষ জানিয়েছেন, “আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে কি জিতল আর কে হারল !”


 

Loading

এসআইআর নিয়ে জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০১/২০২৬ :  এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। কোথাও আবার পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এর মধ্যেই আজ সুপ্রীম কোর্টের রায় থেকে নিজেদের নৈতিক জয় খুঁজেনিয়েছে তৃণমূল কংগ্রেস।

এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানারকম অশান্তির ঘটনার খবর এসেছে আমাদের কাছে। মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য মর্জিনা খাতুন অভিযোগ করেন যে শুনানিতে পুলিশ তাঁর সাথে দুর্ব্যবহার করেছে। এই নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে নির্বাচন কমিশনের শুনানি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদের লালবাগ মহকুমা অফিসে বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতেও ভাংচুর চালানো হয়েছে।  এসআইআর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল হাওড়া জেলার শ্যামপুর  ১ নম্বর ব্লকে। সোমবার সকাল থেকেই এখানকার ক্যাম্পগুলিতে  ছিল লম্বা লাইন।  বিকেল চারটে  পার হয়ে গেলেও লাইন কমে নি। এই দীর্ঘ লম্বা লাইন দেওয়াকে কেন্দ্র করে সেখানে  উত্তেজনা দেখা দিয়েছিল।  হাওড়া জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।

অশান্তির খবর এসেছে উত্তর ২৪ পরগণার  বনগাঁ থেকেও। সেখানে ফর্ম জমা দেওয়ার জন্যে অতিরিক্ত সময় দাবী করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা সেখানে ভুয়ো ভোটার ঢোকাচ্ছিল। যদিও এর পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।  তবে দিনভর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসআইআর নিয়ে অশান্তির খবর আসতেই থাকে।

এর মধ্যেই দেশের শীর্ষ আদালত আজ এক রায়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম যুক্তিপূর্ণভাবে ভোটার তালিকা থেকে  বাদ দেওয়া হচ্ছে, তাঁদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিতে হবে।শুধু তাই নয়, এর পর থেকে এসআইআর এর শুনানিতে ব্লক লেভেল এজেন্টরাও অংশগ্রহণ করতে পারবেন। এই দাবীগুলি করে আসছিল তৃণমূল কংগ্রেস। আজ সেই বিষয়গুলিতে সম্মতি দিল মহামান্য আদালত। আর একেই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।


 

Loading

প্রত্যন্ত সুন্দরবন থেকে মানুষ ছুটে আসছেন বারাসাতে অভিষেকের জনসভায়

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বারাসাতের কাছারি ময়দান থেকে কি বার্তা দেন তা শুনতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদীপথে নৌকায় চেপে মানুষ আসছেন কাতারে কাতারে। 

আজ খবর (বাংলা), [রাজনীতি], সুন্দরবন, উত্তর ২৪ পরগণা , ১৯/০১/২০২৬ : সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদী পথে নৌকা চেপে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা ভীড় করছেন।

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি দুলদুলি গোবিন্দ কাটি কালিতলা একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভায়  প্রত্যন্ত  সুন্দর বন এলাকা থেকে  তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

২৬ নির্বাচনের আগে আজ বারাসাত কাছারি ময়দানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই  লক্ষ্য রেখে কর্মী সমর্থকরা  আজকের এই সভায় তারা  রওনা দিলেন ।  আগামী ২৬ এর নির্বাচনের জন্যে দল যাকে যেভাবে কাজে লাগাতে চাইবে, সে সেই কাজে ঝাঁপিয়ে পড়বে।  দলের বার্তা পৌঁছে দেবে সুন্দরবনের কোনায় কোনায়, এমনটাই জানালেন তাঁরা।

Loading

SIR শুনানীর প্রতিবাদে রাস্তায় আগুন জ্বেলে অবরোধ

আজ খবর (বাংলা), [রাজনীতি] বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, ১৮/০১/২০২৬ : রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে SIR হয়রানি নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের, অভিযোগ ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ ভোটারকে হিয়ারিং এর নোটিশ, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা।

বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ঘটনা । মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করেন  গ্রামবাসীরা ।  বিক্ষোভকারীদের যেটা অভিযোগ তা হল – SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ইলেকশন কমিশন । ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে । সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রুজি-রুটির দায়ে কাজকর্ম করবে, নাকি বারবার শুনানিতে যাবে। এই নিয়ে বিক্ষোভ চরমে ওঠে।

তারই প্রতিবাদে আজকে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়।  ঘটনাস্থলে মোতায়েন ছিল বাদুড়িয়া থানার পুলিশ।


 

Loading

চাপরায় গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

আজ খবর (বাংলা), [রাজনীতি], চাপড়া, নদীয়া, ১৮/০১/২০২৬ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপড়ায় রোড শো, বিজেপির সমালোচনা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।

রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপড়া বিধানসভা কেন্দ্রে রোডশো করায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজনৈতিক তৎপরতা তীব্র হয়। রোডশোটি চাপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর মোড়ে অনুষ্ঠিত হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে চাপড়ায় আসেন এবং তারপর শ্রীনগর মোড় থেকে রোডশো শুরু করেন। রোডশো শেষে তিনি রাস্তার ধারে একটি জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন।

চাপড়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবদ গীতার একটি শ্লোক আবৃত্তি করেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন। তিনি বলেন, “গণবন্টন ব্যবস্থা (রেশন) থেকে শুরু করে আবাসন প্রকল্প পর্যন্ত, রাজ্য সরকারই মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছে, অথচ কেন্দ্র বিভিন্নভাবে বাংলাকে বঞ্চিত করছে।”

তাঁর ভাষণে তিনি রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও তুলে ধরেন। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


 

Loading

চা বলয়ে দল বদলের ছবি

আজ খবর (বাংলা) [রাজনীতি] নাগরাকাটা, জলপাইগুড়ি, ১৮/০১/২০২৬ : চা-বলয় এলাকায় রাজনৈতিক রদবদলের ছবি ধরা পড়ল। এসসি, ওবিসি সংগঠনের উদ্যোগে প্রায় ১৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল।

জলপাইগুড়ি নাগরাকাটায় আয়োজিত এক সভা থেকে তৃণমূল কংগ্রেস জেলা এসসি ও ওবিসি সংগঠনের সভাপতি এস আই আর নিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, “এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অপরিকল্পিত এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী।”

পাশাপাশি তিনি অভিযোগ করেন,  “বিজেপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে।” ওই  সভায় আরও জানানো হয়, যে তৃণমূলের সংগঠন মজবুত করতে বিভিন্ন ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ দাসকে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor