আজ খবর (বাংলা) [রাজনীতি] নিউ টাউন, কলকাতা, ১৯/০৮/২০২৬ : প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য রাজনীতি নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ. আসুন দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ে আজ তিনি বলেছেন —
মসজিদ থেকে মাইক খোলার মামলা খারিজ হাইকোর্টে
দিলীপ ঘোষ বলেন, “বহু মসজিদ থেকেই মাইক নামিয়ে নেওয়া হয়েছে। অনেকেই নামিয়ে নিয়েছে। বিভিন্ন মন্দিরেও যে আওয়াজ হতো, তাও নির্দিষ্ট সময় বেঁধে ততটুকুই হচ্ছে। সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিনা কারণে শব্দদূষণ নয়। সবাই মেনে নিয়েছে। কোথাও অধিকার দেওয়া হয়নি কাউকে মাইক বাজাবার। কোন মসজিদে পুলিশের সাথে কথা বলে অনুমতি নিয়ে করা হয়েছে ! তারপর কেউ কোর্টে গেলে স্বাভাবিক , সেতো হারবেই। সরকারকে চ্যালেঞ্জ করা, যারা করছে ঠিক করছে না।”
ঘুষখোর ধরো, জেল ভরো
দিলীপ ঘোষ বলেন, “দুর্নীতি কোথাও থেমে নেই। পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, সেখানে দুর্নীতি আছে। আর সমস্যা শুরু হয়েছে পুলিশ থেকে, পুলিশ সবথেকে বেশি করাপ্ট হয়েছে। করা হয়েছে। পুলিশ এর কাজ ছিল টাকা তুলে দেওয়া। সরকার কাউকে ছাড়বেনা।”
ঋতব্রত বিরোধী দলনেতা
মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “কোর্ট যেমন সিদ্ধান্ত নিয়েছে তেমন চলবে। আদালতে যখন কেস গেছে, আদালত যেমন ঠিক করবে, তেমন হবে। কিন্তু স্পিকারের ক্ষমতা আছে, বিধানসভায় তিনি ডিসিশন নিতে পারেন। অনেক তথ্য তাঁর কাছেও আছে। সব তথ্য এক্সপোজ করাও হয় না। অনেক কিছুই গোপন থাকে, সেই অধিকার স্পিকারের আছে। বাকিটা বিচার্য।”