www.aajkhabor.in

চাকরির শেষ প্রান্তে এসে এসিপি হলেন এনকাউন্টার স্পেশালিস্ট বাস্তবের দয়া  নায়েক 

“দয়া, ইয়ে দরওয়াজা তোর দো” সিআইডির এই ডায়ালগ কে না জানে ? কিন্তু বাস্তবের ‘দয়া’কে দেখেছেন কখনো ?

বাস্তবের ‘দয়া’ , দয়া নায়েক এবং সিরিয়ালের ‘দয়া’ দয়ানন্দ শেঠি 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩১/০৭/২০২৫ : টিভি চ্যানেলে সিআইডি সিরিয়ালের দৌলতে ‘দয়া’ একজন বিখ্যাত পুলিশ অফিসার। কিন্তু বাস্তবের দয়া  নায়েককে কত জন চেনে ?  মুম্বই  পুলিশের সিনিয়র অফিসার দয়া  নায়কের সাথে আসুন পরিচয় করিয়ে দিই. 

এই খাব্রতের সঙ্গে যে ছবিটা দেখা যাচ্ছে, তিনি হলেন বাস্তবের দয়া  নায়েক, মুম্বই  ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসার, তবে যিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই খ্যাত পুলিশ মহল এবং অপরাধের জগতে। জীবনে কত যে এনকাউন্টার করেছেন তার ইয়াত্তা নেই.  সাফল্যে ভরা তাঁর কেরিয়ার। 

দয়া  নায়েককে আজ এসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) পদে বসানো হল. আজ থেকে তিনি এসিপির পোশাক পড়বেন, কিন্তু আগামী পরশু তাঁর অবসর গ্রহণের দিন. রিটায়ারমেন্টের মাত্র দুই দিন আগে টানে এসিপি করে দেওয়া হল. এই দুই দিন তিনি  এসিপি পদে থেকে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

এই ব্যাপারে দয়া নায়েক বলছেন, “আমার জীবনে এই যে জার্নিটা আমি পেয়েছি, মুম্বই  পুলিশ তথা দেশকে সেবা করতে পেরে আমিগর্বিত। আমি খুশি। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।” এক্স হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন দয়া নায়েক।


Loading

বিশ্ব ব্যাপী নির্ভুল ডেটা ব্যবহার করতে বিপ্লব আনবে ভারতের নিসার মহাকাশযান 

কম দামে গোটা বিশ্বকে ডেটা বেচবে ভারত ? তবে শুধুই নিখুঁত ডেটা ব্যবহার নয়, গোটা বিশ্বের ওপর নজরদারি চালাবে নিসার রকেট 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩১/০৭/২০২৫ : কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূ-বিজ্ঞান এবং প্রধানমন্ত্রীর দপ্তর, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, কর্মী ও জন-অভিযোগ এবং পেনশন বিভাগের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এনআইএসএআর উপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরো এবং নাসার বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। 

ডঃ জিতেন্দ্র সিং সিএসআইআর অডিটোরিয়ামে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ঐতিহাসিক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। তাঁর সঙ্গে ছিলেন ইসরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা। ডঃ জিতেন্দ্র সিং জিএসএলভি-এফ১৬ রকেটে করে স্যাটেলাইটটির ত্রুটিহীন উৎক্ষেপণের প্রশংসা করেন। 

ডঃ জিতেন্দ্র সিং বলেন, ভারত ও আমেরিকার বৈজ্ঞানিক সহযোগিতায় এই এনআইএসএআর বিশেষ গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি উপগ্রহ নয়, বিশ্বের সঙ্গে ভারতীয় বিজ্ঞানের একসঙ্গে কাজ করার অন্যতম উদাহরণ।

জিএসএলভি-এফ১৬-এর মাধ্যমে উৎক্ষেপণ করা এই এনআইএসএআর সফলভাবে সূর্য ও এ ধরনের মেরু কক্ষপথে স্থাপন হয়েছে।

নাসা ও ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার- এনআইএসএআর হল বিশ্বের প্রথম পৃথিবীকে পর্যবেক্ষণ করা উপগ্রহ। এটি পৃথিবীর ভূমি এবং বরফ স্তরের উচ্চক্ষমতাসম্পন্ন ছবি পাঠাবে। এছাড়া সব ধরণের আবহাওয়ার ছবিও পাঠাবে। 

বিপর্যয় মোকাবিলা, জলবায়ু পর্যবেক্ষণ, হিমবাহ সম্পর্কে নজরদারি এবং কৃষিতে এনআইএসএআর-এর প্রয়োগ বিশেষ ভূমিকা পালন করবে। 

ডঃ জিতেন্দ্র সিং বলেন, এনআইএসএআর থেকে প্রাপ্ত তথ্য জাহাজ চলাচলের পথ, বিমান পরিবহণ ব্যবস্থা এবং জাতীয় পরিকাঠামো পরিকল্পনায় বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

২৩৯৩ কেজি ওজনের এই উপগ্রহটি ৫ বছর কাজ করবে। বিশ্বব্যাপী জলবায়ু বিজ্ঞান, ভূমিকম্প ও আগ্নেয়গিরির পর্যবেক্ষণ, বন মানচিত্র এবং সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। ১.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করে এই মিশনটি বাস্তবায়িত করা হয়েছে। ইসরো এবং নাসা উভয়েই এতে অর্থ ব্যয় করেছে। 

ডঃ জিতেন্দ্র সিং তাঁর বক্তব্যের শেষে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতের মহাকাশ কর্মসূচি ক্রমশ এগিয়ে চলেছে। ভারত অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করছে। 

(খবরটি ভালো লাগলে শেয়ার করুন)


Loading

টালির চাল ভেঙে পড়ল প্রৌঢ়  দম্পতির ওপর 

টালির চাল যেভাবে ভেঙে পড়েছে ঐ  প্রৌঢ় দম্পতির ওপর তাতে যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো –

আজ খবর (বাংলা) [রাজ্য], মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, ৩১/০৭/২০২৫ : মহেশতলায় বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়লো স্বামী ও স্ত্রীর ওপর, এই ঘটনায়  আহত হয়েছেন ঐ  দু’জন।

ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া, কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মণ্ডলের বাড়িতে।  তাঁর  এই টালির বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই থাকতেন।  অসহায় পরিবার,   তাঁদের  নেই কোন সন্তান।  কোনরকমে দিনমজুরি করে চলতো,  সংসার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়ি মেরামতি করতে পারেন নি। 

বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে   টালির বাড়ির চাল ভেঙে পড়ে  যায় নিচে এবং তার তলায়  চাপা পড়ে স্বামী ও স্ত্রী। টালির চাল চাপা পড়তেই তাঁরা আর্তনাদ করে ওঠেন, প্রবল চিৎকার করতে থাকেন।  তাঁদের চিৎকার  শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনরকমে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন ।  বর্তমানে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত।  চালের  টালি  সরিয়ে জিনিসপত্র উদ্ধারের কাজ শুরু হয়েছে। . আহত দম্পতিকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা  হয়েছে।


Loading

রোহিঙ্গা বাংলাদেশী বলে কার্গিল যুদ্ধের প্রবীণ সেনার পরিবারকে হেনস্থা 

কার্গিল যুদ্ধের প্রবীণ সেনা পরিবারকে রোহিঙ্গা বলে হেনস্থা 

হাকিমুদ্দিন শেখ

আজ খবর (বাংলা) [দেশ], পুনে, মহারাষ্ট্র, ৩১/০৭/২০২৫ :  মহারাষ্ট্রের পুনেতে সেই পরিবারকেই এবার বাংলাদেশী রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হল যে পরিবার কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল।  তৃণমূল নেত্রী বার বার অভিযোগ করেছেন দেশের বেশ কিছু প্রান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করে মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে।  পুনের ঘটনা যেন তারই জ্বলন্ত নিদর্শন।

পুনের চন্দননগর এলাকার বাসিন্দা ওই পরিবার অভিযোগ করেছে যে “তাদের বাড়িতে গতকাল রাত্রি 11:30 নাগাদ একদল মানুষ জোর করে বাড়িতে ঢুকে নো নোংড়া ভাষায় অভিযোগ করে যে তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বাড়িতে ঢুকে হুজ্জুতি করতে থাকা লোকগুলি বজরং দলের হয়ে স্লোগান দিচ্ছিল। তাদের সাথে সাদা পোশাকে পুলিশও  থাকতে পারে বলে মনে হয়েছে।” 

প্রবীণ সেনা হাকিমুদ্দিন শেখের ভাই ইরশাদ শেখ বলেন, “আমরা গর্বিত ভারতীয়, গত ১৩০ বছর ধরে আমাদের পরিবার বিভিন্ন পদে জাতির সেবা করে চলেছি। তবুও আমাদের সাথে এমন ব্যবহার করা হচ্ছিল যেন আমরা অপরাধী। ১৯৯৯ সালে আমাদের পরিবারের হাকিমুদ্দিন শেখ কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন। এদিন রাত্রি সাড়ে এগারোটা নাগাদ প্রায় ৭০-৮০ জন আমাদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে বলে আধার কার্ড দেখাও, নাহলে তোমাদের মেরে ফেলব। আমরা ঐ  পরিস্থিতিতে কাগজপত্র দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা বাড়ির মধ্যে ঢুকে রীতিমত তাণ্ডব চালাতে শুরু করে দেয়। তারা জানায় তারা বজরং  দলের সদস্য।”

প্রবীণ সেনা হাকিমুদ্দিন বলেন, “আমার পরিবারের শেখ নাযিমুদ্দিন ও শেখ মহম্মদ সালিম  ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলাম। আমাদের পরিবার চিরকাল দেশের সেবা করে এসেছে। সেই আমাদেরকেই প্রমান দিতে হবে যে আমরা এই দেশের নাগরিক ?  শুধুমাত্র একটা কার্ড দেখলেই প্রমান হয়ে যাবে যে আমরা এই দেশের নাগরিক ? আর সেটাও দেখতে হবে বজরং দলকে ?” এই ঘটনায় গভীর ক্ষত তৈরি হয়েছে শেখ পরিবারের বুকে।  

গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় পুলিশের যুক্ত থাকার বিষয়টা অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে “যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আক্রান্তদের আশ্বস্ত করেছি।”

এই খবরটি শেয়ার করুন এবং নিজস্ব মতামত জানাতে কমেন্ট করুন।


Loading

ভারত কোনো ‘কলা প্রজাতন্ত্র’ নয়, ট্রাম্পকে সতর্ক করলেন শমীক  ভট্টাচার্য 

ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপালো আমেরিকা, কৌশল দিয়েই মোকাবিলা করবে ভারত !

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ৩১/০৭/২০২৫ :  মার্কিন পণ্যে ভারতের ওপর ২৫% শুল্ক চাপানোর বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা এবং মন্ত্রীরা।  আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন তাঁরা।

রাশিয়া থেকে জ্বালানি তেল এবং সামরিক দ্রব্যাদি ক্রমাগত ক্রয় করার জন্যে শাস্তি স্বরূপ ভারতের ওপর মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫% করেছে আমেরিকা।  দীর্ঘদিন ধরে রাশিয়ার থেকে আমদানি চালিয়ে যাওয়ার জন্যে কিছু পেনাল্টির কোথাও বলা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্ত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের  কূটনৈতিক সম্পর্ককে আঘাত হানছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ভারত বন্ধু দেশ সেই কারণেই মাত্র ২৫% শুল্ক ধার্য করা হয়েছে, না হলে আরও বেশি শুল্ক ধার্য করা যেতে পারতো।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর থেকেই ভারতের বণিক মহলে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য বলেন, “ভারত হল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, এখানে ১৪০ কোটি মানুষের বাস। ভারত কোনো ‘কলা প্রজাতন্ত্র’ নয়। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে তিনি  চাপ দিয়ে যে কোনো দেশের সাথে যে কোনো চুক্তি হাসিল করে নেবেন তাহলে তিনি ভুল করছেন। যদি আমেরিকা এবং তার মিত্র দেশগুলি ভারতের বাজার থেকে আলাদা হয়ে যায়, তাহলে তার ফল তারা ভুগবে।”

আর এক বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সমর্থন করে বলেছেন, “আমেরিকার এই ধরনের ঘোষণায় চিন্তা করার মত কিছু নেই। আমরা আমাদের কৌশল দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করব। যার প্রভাব পড়বে  বিশ্ব বাণিজ্যের ওপর।” সারেঙ্গী বলেন, “ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব নিয়ে বিরোধীরা এখন থেকেই সমালোচনা করতে শুরু করেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর বিদেশনীতি বেশ শক্তিশালী। মোদীর সাথে ট্রাম্পের সুসম্পর্কেরও একটা সীমানা আছে.।  নিশ্চিত থাকুন নরেন্দ্র মোদী কখনোই সেই বন্ধুত্বের  খাতিরে জাতীয় স্বার্থের সাথে আপস করবেন না।”


Loading

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো

কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে দেওয়া হচ্ছে। প্রবল অসুবিধায় পড়তে চলেছেন নিউ গড়িয়ার মানুষ –

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ গেল কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্পূর্ণ ভেঙে ফেলে এই স্টেশনটিকে ফের গড়ে তোলা হবে, এমনটাই জানানো হয়েছে।
কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ স্টেশনটি মূলত তৈরি করা হয়েছিল বেশ কিছু পিলারের ওপর। ওই পিলারগুলি রীতিমত কমজোরী হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ভালো করে নিরীক্ষণের পর দেখা গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারগুলির কয়েকটিতে চিড় ধরে গিয়েছে।
পিলারগুলিতেভেতটাই চিড় ধরেছে যে তার ওপরে থাকা লাইনের ওপর দিয়ে রেল নিয়ে যাওয়া রীতিমত বিপজ্জনক। তাই কলকাতা মেট্রোর উত্তর – দক্ষিণ শাখার দক্ষিণ প্রান্তে থাকা কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন্তিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল রেল দপ্তর।
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা হয়েছে ওই মেট্রো স্টেশনটি। যাত্রী সুরক্ষা স্বার্থে ঐ স্টেশনটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন স্টেশন বানানো হবে। অন্তত এক বছর সময় লাগবে নতুন স্টেশন তৈরি করতে।


Loading

কলকাতার ধাপার মাঠে আগুন

জনবিরল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে।

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : পূর্ব কলকাতার ধাপার মাঠের একটি জায়গায় হঠাৎ করেই আগুন লেগে যায়।
কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্বদিকের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। সেই গুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপরিতেও আগুন লেগে যায়। সেই ঝুপরিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর জন্যে স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভাতে সচেষ্ট হয়ে ওঠেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থল সংকীর্ণ রাস্তায় থাকায় কিছুটা দুর থেকেই রিলে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর নেই। জায়গাটি জনবিরল হওয়ায় সেভাবে কোনো সম্পত্তির ক্ষতিও হয় নি।


Loading

পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সফরে রাষ্ট্রপতি 

কল্যাণী এবং দেওঘরের এইমস হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৩০ জুলাই – ১ অগাস্ট ২০২৫, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর করবেন। 

৩০ জুলাই রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস-এর প্রথম সমাবর্তন সমারোহে যোগ দেবেন। আজ  ৩০শে  জুলাই তাঁর কলকাতার দক্ষিনেশ্বর মন্দিরেও যাওয়ার কথা আছে। 

৩১ জুলাই ঝাড়খণ্ডের দেওঘরে এইমস-এর প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি। 

১লা অগাস্ট ধানবাদে আইআইটি-র ইন্ডিয়ান স্কুল অফ মাইনস-এর ৪৫-তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। 


Loading

প্রায় ৬ মাস পর জলমগ্ন ঘাটালে সুপারস্টার দেব 

দেব জানতে চাইছেন কেন ঘাটাল মাস্টার প্ল্যান এখনো সাফল্যের মুখ দেখল না

আজ খবর (বাংলা), [রাজ্য] ঘটাল, পশ্চিম মেদিনীপুর, ৩০/০৭/২০২৫ : প্রায় ছয় মাস পর  জলমগ্ন ঘাটালে ফের একবার দর্শন দিলেন সংসদ তথা অভিনেতা দেব।

দীর্ঘদিন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে, ছিলেন বিদেশেও। তাই সম্ভবত ঘাটালে আসতে  পারেন নি সুপারস্টার দেব। তবে ঘাটালবাসীর মনে আছে যে দেব তাদেরই ঘরের ছেলে এবং সে ঘাটালের মানুষের জল যন্ত্রণার কথা খুব ভালোভাবেই জানে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক টালবাহানা চলছে সেটাও খুব ভালো করে বোঝেন দেব। আর সেই কারণেই বোধ হয় তাঁর  মনে হয়েছিল এই ঘাটাল সমস্যা তিনি মিটিয়ে ফেলতে পারবেন। 

সেই কারণেই ভোটের আগে তিনি স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন, যে ঘাটালের জল সমস্যা মিটিয়ে ফেলতে  তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সাফল্যের মুখ দেখে তার জন্য তিনি চেষ্টার ত্রুটি রাখবেন না। কিন্তু কি হল কে জানে ! মাস্টার প্ল্যান যে তিমিরে আটকে ছিল এখনও  সেই তিমিরেই বোধ হয় আটকে রয়েছে।  আজ সেটারই তদবির করতে প্রায় ৬ মাস পর তিনি ঘাটালে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে বুঝতে চাইছেন ঠিক কোন যায়গায় আটকে আছে তাঁর স্বপ্নের ঘাটালমাস্টার প্ল্যান। 

রাজনীতি নিয়ে সেভাবে কোনো প্রশ্নের উত্তর দেন নি দেব তবে তাঁর সম্বন্ধে করা বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দেব বলেন “আমি ওঁকে  শ্রদ্ধা করি”।


Loading

মালদার সেই শ্রমিক পরিবার দিল্লী পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল 

মালদার ঐ  পরিবার কি পুলিশ ও রাজনৈতিক দলগুলির চেইপ পরে গিয়েছে ? এখন সেটাই দেখার 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ :  দিল্লীতে আক্রান্ত মালদার পরিবারকে নিয়েই দিল্লী পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস। 

দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ‘দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অকারনে আক্রান্ত হতে হচ্ছে, এমনকি পুলিশও  তাদের বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থা করছে।  পুলিশি হেনস্থা থেকে বাঁচে নি মালদার এক শ্রমিক পরিবার, এমনকি তাদের ছোট্ট শিশুটির ওপরেও আক্রমন চালানো হয়েছে নৃশংসভাবে’। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ মানতে নারাজ দিল্লীর পুলিশ। তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবৃতি দেয় যে ঐ  পরিবারের ওপর কোনো রকম  আক্রমন করা হয় নি, এমন কোনো ঘটনাও ঘটে নি।দিল্লী পুলিশের ফুটেজ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা সাংবাদিক বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাগামহীন রাজনৈতিক আক্রমণ শুরু করে দেন। 

আজ ঐ  ঘটনায় মালদার সেই শ্রমিক পরিবারের তরফ থেকে দিল্লীর প্রগতি ময়দান থানায় দিল্লী পুলিশেরই বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ মালদার ঐ  পরিযায়ী শ্রমিক পরিবারকে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করিয়ে আসেন।  এর আগে সংবাদ মাধ্যমের সামনে ওই পরিবারের লোকজন এবং অন্যান্য  শ্রমিকরা পুলিশি হেনস্থার কথা অস্বীকার করলেও আজ তাঁরা কিন্তু থানায় গিয়ে ডায়রি করে আসেন। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor